ন্যা: সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

 বন্যা: সিলেট বিভাগে এইচএসসি পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত

নিউজ আপডেট,২১জুন ২০২৪


আগামী ৩০ জুন সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে সিলেট বিভাগে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় এক লাখ। বন্যার কারণে সিলেট বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ৮ জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে। তবে ৯ জুলাই থেকে রুটিন অনুযায়ী পরীক্ষাগুলো নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

 ঢাকা শিক্ষা বোর্ড ও আন্তঃশিক্ষা বোর্ডের চেয়ারম্যান তপন কান্তি সরকার বৃহস্পতিবার গণমাধ্যমকে এ তথ্য জানান। এবারের এইচএসসি পরীক্ষায় সিলেট থেকে প্রায় এক লাখ শিক্ষার্থী অংশ নেয়ার কথা রয়েছে। রুটিন অনুযায়ী, আগামী ৩০ জুন সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। দুই হাজার ২৭৫টি কেন্দ্রে ৯ হাজার ৪৬৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা বোর্ড ও কারিগরি বোর্ডের মোট ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। 

এর আগে সিলেটে ভয়াবহ বন্যা দেখা দিলে এইচএসসি ও সমমানের পরীক্ষা পরে সিলেটে অনুষ্ঠিত হবে বলে ইঙ্গিত দিয়েছিলেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs