ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রবাসীর মৃত্যু

নবীনগর প্রতিনিধি,১০-৪-২০২৪

 


 ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বজ্রপাতে মো: সোহাগ (২৮) নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

 সোমবার (১০ জুন) দুপুরের উপজেলার বীরগাঁও ইউনিয়নের বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে এ ঘটনা ঘটে। নিহত সোহাগ কৃষ্ণনগর ইউনিয়নের সাতঘর হাটির আব্দুস সালামের ছেলে। তিনমাস আগে বিয়ে করার জন্য ছুটিতে দেশে আসেন।


 পরিবারের লোকজন জানায়, সকালে সোহাগ বাইশমৌজা বাজারের পাশে আব্দুল্লাহ্ চড়ে ১০/১৫টি মহিষকে ঘাস খাওয়াচ্ছিল। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলে সে মারা যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তার মরদেহ বাড়িতে নিয়ে আসে।



 নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাহাবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।


Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs