এ বছর ১ কোটি ৪ লাখ ৮ হাজার গবাদিপশু কোরবানি হয়েছে

 এ বছর ১ কোটি ৪ লাখ ৮ হাজার গবাদিপশু কোরবানি হয়েছে

নিউজ ডেস্ক: ১৮ জুন ২০২৪

এ বছর পবিত্র ঈদুল আজহায় সারাদেশে মোট ১ কোটি ৪ লাখ ৮ হাজার ৯১৮টি গবাদিপশু কোরবানি হয়েছে। গত বছর সারাদেশে কোরবানি হওয়া গবাদিপশুর সংখ্যা ছিল ১ কোটি ৪১ হাজার ৮১২টি। ২০২২ সালে এ সংখ্যা ছিল ৯৯ লাখ ৫০ হাজার ৭৬৩টি। গত বছরের তুলনায় এবার ৩ লাখ ৬৭ হাজার ১০৬টি গবাদিপশু বেশি কোরবানি হয়েছে।


এ বছর সবচেয়ে বেশি পশু কোরবানি হয়েছে ঢাকা বিভাগে এবং সবচেয়ে কম পশু কোরবানি হয়েছে ময়মনসিংহ বিভাগে।মঙ্গলবার (১৮ জুন) মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


এদিকে প্রাণিসম্পদ অধিদপ্তর জানিয়েছে, এ বছর কোরবানি ঈদে সারাদেশে মোট ১ কোটি ৬ লাখ ২১ হাজার ২২৮ গবাদিপশু বিক্রি হয়েছে। পাশাপাশি এবার ২৩ লাখ ৫৯ হাজার ১৩৯টি পশু অবিক্রীত থেকে গেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন

Instagram

Smartwatchs